রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলার বাগমারা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিদ্যায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আল আকসা দাখিল মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ শাহাজান শেখ।
সহকারী শিক্ষক রেজাউল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন স ম আইয়ুব আলী, আব্দুল কুদ্দুস ঠাকুর, প্রধান শিক্ষক লুৎফর রহমান, সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনতেজ আলী, ফরিদা ইয়াসমিন, দিদার আলী, আনন্দ কুমার পাল, আমেনা খাতুন, শাহানারা পারভিন, নাজমুন নাহার সীমা, ফারজানা রহমান হেলেন ইরানী খাতুন। এর আগে বিদ্যালয়ের শিক্ষক পুস্প রানী দেবনাথ ও মমতাজ পারভিনকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন