আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

সর্বশেষ

আজকের সংবাদ

সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮

‘খুলনা অঞ্চলে ৪২ কোটি টাকার অধিক আয়’

নিজস্ব প্রতিবেদক : খুলনার উৎসবমূখর পরিবেশে শেষ হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা-২০১৮। এ উপলক্ষে সোমবার রাত সাতটায় খুলনা বয়রাস্থ কর ভবন প্রাঙ্গণে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর আপীল অঞ্চল-খুলনার কর কমিশনার প্রশান্ত কুমার রায়।

সপ্তাহব্যাপী আয়কর মেলায় খুলনাসহ ১০ জেলা ও ছয়টি উপজেলার রিটার্ন দাখিল করেছেন ৪৩ হাজার চারশ ৮৩ জন, নতুন ইটিআইএন এক হাজার চারশ ৫৩ জন এবং প্রায় ৪২ কোটি আট লাখ ১৪ হাজার দুইশত ৪৬ টাকা জমা হয়েছে। গত বছরের তুলনায় তা অনেক বেশি। সহজে ফরম পূরণ ও রিটার্ন দাখিল করতে পেরে সকল করদাতারা খুশি।  

কর অঞ্চল-খুলনার কর কমিশনার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন কর আপীলাত ট্রাইব্যুনাল খুলনা বেঞ্চের সদস্য জিএম আবুল কালাম কায়কোবাদ, বাংলাদেশ ট্যাক্সেস লইয়ার্স এসোসিয়েশনের সভাপতি মনিরুল হুদা, অতিরিক্ত কর কমিশনার খালেদ শারিফ আরেফিন, যুগ্ম কর কমিশনার মোঃ মঞ্জুর আলম, কর আপীল অঞ্চলের যুগ্ম কর কমিশনার মোঃ মহিদুর রহমান, উপ কর কমিশনার খন্দকার তারিফ উদ্দিন এবং মোঃ হাসানুর রহমান। খুলনা কর অফিসে আগামী ৩০ নভেম্বরের মধ্যে করদাতারা আয়কর রিটার্ন দাখিল করতে পারবে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আজকের ভোরের ডাক পড়ুন এখানে

একসাথে চার সন্তানের মা হলেন সুবর্ণা