রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলা ইজি বাইক কমিটির উদ্যোগে ১৪ নভেম্বর বুধবার বিকেল ৪টায় রূপালী সী ফুডস্্ সংলগ্ন নাসিম মার্কেটে এক সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইজি বাইক কমিটির সভাপতি ইকবাল হোসেন বুদ্দু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, জাতীয় শ্রমিকলীগ উপজেলা শাখার সভাপতি মো. মফিজুল ইসলাম। উপজেলা যুব শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিকলীগ ও ইজি বাইক ইউনিয়ন নেতা যথাক্রমে- মো. মিলন হোসেন, মনিরুজ্জামান হাতেম, জাহিদ হাসান, সোহেল হোসেন লিটন, নজরুল। এছাড়াও উপস্থিত ছিলেন রিপন আহম্মেদ, কবির শেখ, জামাল হুসাইন, মেহেদী হাসান, শরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, রাজা শেখ, আবুল হাওলাদার, সাইফুল বিশ্বাস, আজম খান, মাহবুব, ইব্রাহিম, প্রশেন সাহা, মাসুদ, সোহেল, সাইফুল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন শ্রমিকলীগ নেতা এসহাক শেখ। অনুষ্ঠান শেষে নব নির্বাচিত ইজি বাইক কমিটির নেতৃবৃন্দরা উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা দেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।
আজকের সংবাদ
বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন