আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

সর্বশেষ

আজকের সংবাদ

বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮

খুলনায় ন্যাশনাল নিউজপেপার রিপোর্টার্স ফোরাম গঠন

নিজস্ব প্রতিবেদক : দৈনিক মানবজমিনের খুলনা ব্যুরো প্রধান রাশিদুল ইসলামকে সভাপতি ও কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার কৌশিককে সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান সামচ্ছুজামান শাহীনকে কোষাধ্যক্ষ করে খুলনায় কর্মরত জাতীয় দৈনিকের বুরে‌্যা প্রধান ও রিপোর্টারদের নিয়ে ১৩ সদস্যের ন্যাশনাল নিউজপেপার রিপোর্টার্স ফোরাম (এনএনআরএফ) কমিটি গঠন করা হয়। 
কমিটি গঠনের লক্ষে বুধবার দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দৈনিক মানবজমিনের খুলনা ব্যুরো প্রধান রাশিদুল ইসলাম। সভায় বিভিন্ন জাতীয় দৈনিকের ব্যুরো প্রধান ও রিপোর্টাররা উপস্থিত ছিলেন। 
কমিটির অপর নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি যুগান্তরের ব্যুরো প্রধান মোস্তফা কামাল আহমেদ ও দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান এনামুল হক, যুগ্ম সম্পাদক বণিকবার্তার ব্যুরো প্রধান কাজী শামীম আহমেদ, দপ্তর সম্পাদক ডেইলী স্টারের খুলনা প্রতিনিধি দীপঙ্কর রায়, কার্যনির্বাহী সদস্য দৈনিক জনকণ্ঠের ব্যুরো প্রধান অমল সাহা, কালের কণ্ঠের ব্যুরো প্রধান গৌরাঙ্গ নন্দী, আলোকিত বাংলাদেশের ব্যুরো প্রধান মোতাহার রহমান বাবু, নয়াদিগন্তের ব্যুরো প্রধান এরশাদ আলী, ডেইলি ঢাকা ট্রিবিউনের ব্যুরো প্রধান হেদায়েত হোসেন, আমাদের সময়ের ব্যুরো প্রধান এস এম কামাল হোসেন। সভায় বক্তারা বলেন, দলমত নির্বিশেষে পেশাজীবী সাংবাদিকদের অধিকার আদায়, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের মান উন্নয়নের জন্য এ ফোরাম কাজ করবে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আজকের ভোরের ডাক পড়ুন এখানে

একসাথে চার সন্তানের মা হলেন সুবর্ণা