তেরখাদা প্রতিনিধি : তেরখাদা উপজেলার বারাসাতের আবুল বাজারে অবস্থিত বারাসাত সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি. এর ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি মোঃ আরিফ মেল্যা ও সাধারন সম্পাদক মোঃ রাসেল বিল্লাহ নির্বাচিত হয়েছেন। গত ১৯ নভেম্বর সমিতির স্থায়ী কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সমিতির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ সভাপতি ডা. আমিনুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ বাহারুজ্জামান, কার্য্য নির্বাহী সদস্য এস এম জাকির হোসেন, মোঃ সেকেন্দার মল্লিক। নির্বাচন পরিচালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা শংকর চন্দ্র বিশ্বাস।
আজকের সংবাদ
সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন