ঢাকা অফিস : ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ সব দলের অংশগ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
তিনি বলেন, সব দলের অংশগ্রহণে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন একটি গণতান্ত্রিক পরিবেশে অনুষ্ঠিত হবে।
রোববার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউওয়ে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে দলের সংসদীয় বোর্ডের সভায় শেখ হাসিনা এ কথা বলেন। নির্বাচনে ৩০০ আসনে আওয়ামী লীগের উপযুক্ত ব্যক্তিকেই মনোনয়ন দেওয়া হবে বলে জানান দলীয় সভাপতি।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন