নিজস্ব প্রতিবেদক : বটিয়াঘাটায় র্যাব-৬ অভিযান চালিয়ে ৫০টি কচ্ছপসহ ২জনকে আটক করেছে। ২০ নভেম্বর বেলা সোয়া একটায় র্যাবের এএসপি মো. বজলুর রশিদ এর নেতৃত্বে সিপিসি-১ এর একটি চৌকস আভিযানিক দল এ অভিযান চালায়। আটককৃতরা হলেন, উপজেলার হাটবাটি গ্রামের মৃতঃ গুরুপদ রায় এর ছেলে রামপ্রসাদ রায় (৫৫) ও কিসমত ফুলতলা গ্রামের রবেন বৈরাগীর ছেলে রঞ্জন বৈরাগী (৪০)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বটিয়াঘাটা বাজারে অবৈধ বণ্য প্রাণী পাচারকারী জীবিত কচ্ছপ (দুর) অবৈধ ভাবে কেনা বেচার জন্য মজুদ করা হচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল বটিয়াঘাটা বাজারস্থ মুরগীর আড়তের মধ্যে জনৈক আঃ আজিজ শেখ এর মুরগীর দোকানের সামনে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ো কতিপয় ব্যাক্তি দৌড়ে পালানোর সময় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় রামপ্রসাদ রায় ও রঞ্জন বৈরাগীকে আকট করে। এসময় ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে আসামীর নিকট হতে ৫০টি জীবিত কচ্ছপ উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক ২০ হাজার টাকা। পরবর্তীতে উদ্ধারকৃত জীবিত কচ্ছপগুলো ওয়াইল্ড লাইফ ইন্সপেক্টর, বন্য প্রাণী উদ্ধার ও পূর্নবাসন কেন্দ্রে জমা দেওয়া হয়। এবং আসামীদের বটিয়াঘাটা থানায় হস্তান্তর করতঃ মামলা দায়ের করা হয়। এসব বন্য প্রাণী অসাধু ব্যবসায়ীদেরকে আইনের আওতায় নিয়ে আসা ও এ ধরণের গ্রেফতার অভিযান ভবিষ্যতে আরও অব্যাহত থাকবে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন