আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

সর্বশেষ

আজকের সংবাদ

সোমবার, ১২ নভেম্বর, ২০১৮

মনোনয়নপত্র কিনলেন চিত্রনায়ক ফারুক

ঢাকা অফিস :একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করলেন চিত্রনায়ক ফারুক। রবিবার দুপুরে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় থেকে মনোনয়ন ফরম নেন তিনি। গাজীপুর ৫ আসন থেকে তিনি আওয়ামী লীগের প্রার্থী হতে চান।

মনোনয়ন ফরম সংগ্রহের পর তিনি বলেন, আশা করি প্রধানমন্ত্রী আমার উপর আস্থা রাখবেন। গাজীপুরের ৫ আসনটি বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিতে চাই।

ফারুকের মনোনয়ন সংগ্রহের সময় তার সঙ্গে ছিলেন চিত্রনায়ক জায়েদ খানসহ চলচ্চিত্রে তার সহকর্মীরা। এছাড়া আরো ছিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আজকের ভোরের ডাক পড়ুন এখানে

একসাথে চার সন্তানের মা হলেন সুবর্ণা