রূপসা প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি গঠন উপলক্ষ্যে রূপসা উপজেলার ৩নং নৈহাটী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে ৩ নভেম্বর বিকেল ৪টায় মেহেরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আ’লীগের সভাপতি রবিউল ইসলাম মিনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওলিয়ার রহমান মাস্টার এবং ইউপি সদস্য মাহফুজুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল মজিদ ফকির, বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার লিপি, নৈহাটী ইউনিয়ন আ’লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা, উপজেলা, ইউনিয়ন, আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে- আঃ গফফার শেখ, মোঃ মফিজুল ইসলাম, সৈয়দ নাসির হোসেন সজল, আবু তাহের, ফরিদ শেখ, এস. এম. এ হানিফ, সাবিনা, আকতার ফারুক, আব্দুস সালাম, বাদশা মিয়া, রেজাউল ইসলাম মিনা, হুমায়ুন কবির, শাহাজান মল্লিক, আঃ আজিজ, জাহিদ শেখ, রোমেছা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন মুন্না, শাহাজান সুজা, মেহেদী, বাবুল, খলিল, ইউছুপ, ইমরান, জনি, রনি, মিজানুর রহমান মিজান, শহিদুল, তাহিদুল ইসলাম, শাওন, বাকি বিল্লাহ্্ প্রমুখ। সভা শেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। আহবায়ক আব্দুল গফফার শেখ, যুগ্ম আহবায়ক এস. এম. এ হানিফ, রবিউল ইসলাম মিনা, ওলিয়ার রহমান মাস্টার, শাহাজান মল্লিক, আব্দুস সালাম, মিজানুর রহমান, ইউপি সদস্য মাহফুজুর রহমান, সদস্য সচিব মোঃ মতিয়ার রহমান, উপদেষ্টা মোস্তাফিজুর রহমান মোস্তাক, রেজাউল ইসলাম মিনা, কামাল হোসেন বুলবুল ও মফিজুল ইসলাম।
আজকের সংবাদ
শনিবার, ৩ নভেম্বর, ২০১৮
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন