আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

সর্বশেষ

আজকের সংবাদ

বুধবার, ২১ নভেম্বর, ২০১৮

তেরখাদা নির্বাহী কর্মকর্তার সাথে জেলা এলজিইডি কল্যাণ সমিতির মতবিনিময়

তেরখাদা প্রতিনিধি : উন্নয়নমূলক কাজসহ বিভিন্ন বিষয়ে বুধবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীর সাথে তার কার্যালয়ে জেলা এলজিইডির কল্যাণ সমিতির নেতৃবৃন্দ এক মতবিনিময় সভায় মিলিত হন। জেলা এলজিইডি কল্যাণ সমিতির সাধারন সম্পাদক মো. সরোয়ার হোসেন (গহন) এর নেতৃত্বে সমিতির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জিয়াউল আহসান টিটু, আলমগীর ফকির, রবিউল হোসেন, বদরুদদোজা বাবুল, আমির হোসেন খান, কে এম আলমগীর হোসেন, বাছিতুল হাবিব প্রিন্স, ছালাউদ্দীন, জুলফিকর আলী, মো. আজগার আলী খান, আবুল কালাম আজাদ, শেখ ইদ্রিস আলী, মো. রাজা, এফ এম হাবিবুর রহমান, এফ এম মফিজুর রহমান, মো. রফিকুজ্জামান, মো. মফিজুল ইসলামসহ সমিতির নেতৃবৃন্দ। মত বিনিময় অনুষ্ঠানে এলজিইডি কল্যাণ সমিতির নেতৃবৃন্দ তেরখাদা উপজেলা উপ সহকারী প্রকৌশলী আব্দুল ওহাবের বিরুদ্ধে উপজেলার বিভিন্ন নির্মাণ কাজে ঠিকাদারদের কাছে মোটা অংকের অর্থ দাবি, মালামাল সরবরাহ লেনদেন করার জন্য বিভিন্ন রকম হয়রানি ও উন্নয়ন কাজের গতি ব্যাহত করাসহ নানা অনিয়মের বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় সমিতির নেতৃবৃন্দ দুর্ণিতিবাজ উপ সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত পূর্বক ব্যবস্থা নিবেন বলে আশ্বাস প্রদান করেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আজকের ভোরের ডাক পড়ুন এখানে

একসাথে চার সন্তানের মা হলেন সুবর্ণা