আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

সর্বশেষ

আজকের সংবাদ

শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮

ফের অবৈধ দখল তেরখাদা সদরের ৩ টি বাজার, ভোগান্তিতে উপজেলাবাসী

তেরখাদা প্রতিনিধি : সম্প্রতি উপজেলা সদরের কাটেংগা, জয়সেনা ও তেরখাদা বাজারে ভ্রম্যমান আদালতের মাধ্যমে অবৈধ দখলমুক্ত হওয়ার পর আবারও সড়কে ইজিবাইক, লেগুনা ও ইজিভ্যান সহ ফুটপাত দখলে নিয়েছে। ফলে ভোগান্তি কমেনি স্কুল কলেজের ছাত্র ছাত্রী সহ সাধারন পথচারীদের। অবৈধ দখলদার ব্যবসায়ী ইজিবাইক লেগুনা ও ইজিভ্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি পথচারীদের। ফুটপাত না থাকায় যানজটের কারণে রাস্তা দিয়ে চলাচল ও পারাপার হতে পারছে না স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা। বহুবার উপজেলা আইন শ্ঙ্খৃলা কমিটির সভায় যানজট নিরসনের উদ্যোগ গ্রহণ করা হলে তা বাস্তবে অনেক দিন পর বাস্তবায়ন হলেও তা আবার পূর্বের ন্যয় ফিরে এসেছে। গত ৬ অক্টোবর মাইকিং এর মাধ্যমে রাস্তা দখল করা ইজিবাইক, লগুনা ভ্যান সহ প্রধান সড়কের উপর কাচা বাজার ও বিভিন্ন রাস্তায় অবৈধ উপায়ে ফুটপাত উপজেলা প্রশাসনের পক্ষে সকলকে বিশেষ ভাবে অনুরোধ জানানো হলেও কোন পরিবর্তন সাধিত হয়নি। যার ফলে গত ১৭ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলীর নেতৃত্বে উপজেলা সদরের ৩টি বাজারে ভ্রম্যমান আদালতের মাধ্যমে দখলমুক্ত করা হয়। কিন্তু সেটা বেশিদিন স্থায়িত্ব হয়নি। আবারও প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে, ঘটছে অহরহ দুর্ঘটনা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন আলীর দৃষ্টি আকর্ষন করলে তিনি বলেন, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রাথমিক ভাবে সতর্ক করা হয়েছে, যারা আবার রাস্তা দখল করেছে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে জেল জরিমানা ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আজকের ভোরের ডাক পড়ুন এখানে

একসাথে চার সন্তানের মা হলেন সুবর্ণা