নিজস্ব প্রতিবেদক : বটিয়াঘাটার ৪নং সুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হাদী সরদারকে নিয়ে মহিলা মেম্বর স্বপ্না রানী রায়ের করা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন পরিষদের বাকি সদস্যরা। গতকাল মঙ্গলবার বেলা ১টায় খুলনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে সংরক্ষিত মহিলা সদস্যা শাহারা বেগম বলেন, গত ১১ নভেম্বর’১৮ তারিখ সুরখালী ইউনিয়নের ৪,৫, ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর স্বপ্না রাণী রায় চেয়ারম্যান ও বটিয়াঘাটা উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ হাদী সরদারকে নিয়ে মিথ্যাচার করেছেন। এমন একজন ভাল মানুষকে নিয়ে মহিলা মেম্বর স্বপ্না রাণী রায় এমন মিথ্যা, কলঙ্ক জনক, ভূয়া,বানোয়াট, কল্প কাহিনী সাজিয়ে সংবাদ সম্মেলন করবে তা ভাবতে পারিনি। মহিলা মেম্বর স্বপ্না রাণী চেয়ারম্যান আঃ হাদী সরদারকে কাকু বলে ডাকেন আর চেয়ারম্যান মহিলা মেম্বরকে মা ডাকেন। পরিষদের সকল কাজ ওয়ার্ডের সদস্য, সংরক্ষিত মহিলা মেম্বরদেরকে সাথে নিয়ে শান্তিপূর্ণ ভাবে পার করে আসছে। প্রতিটি কাজ চেয়ারম্যান সকলের সিন্ধান্তের উপরে ছেড়ে দেন। উন্নয়ন মুলক সকল কাজ প্রতিটি ওয়ার্ডে নিয়মনুযায়ী সুন্দরভাবে বন্ঠন হয়। যার চিত্র এলাকায় গেলে জানা যাবে। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার বহু আগে থেকেও ইউনিয়নের মসজিদ, মন্দির, ক্লাব, রাস্তা-ঘাট ও গরীব-অসহায়দের নিজ উদ্যেগে সহযোগীতা করেছেন। যার কারনে তিনি রেকর্ড পরিমান ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একটি ষড়যন্ত্র কারী মহল অশান্তি করতে মহিলা মেম্বর স্বপ্নাকে ব্যবহার করছেন। এসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান-১ মো. আবু বক্কর শেখ, সংরক্ষিত মহিলা মেম্বর রুনা লায়লা, মেম্বর শাহরুল ইসলাম, শেখর চন্দ্র রায়, মো. বাবুল হোসেন শেখ, মো. আবুল কালাম হাওলাদার, সাবেক ছাত্রনেতা মিঠুন রায়সহ প্রমুখ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন