আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

সর্বশেষ

আজকের সংবাদ

রবিবার, ১১ নভেম্বর, ২০১৮

আ’লীগের মনোনয়ন জমা দিলেন সালাম মূর্শেদী এমপি

ঢাকা অফিস : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, বিজিএমইএ’র সাবেক সভাপতি, এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক জাতীয় ফুটবলার আব্দুস সালাম মূর্শেদী। তিনি বাংলাদেশ জাতীয় সংসদ ১০২, খুলনা-৪ (রূপসা, তেরখাদা, দিঘলিয়া) নির্বাচনী এলাকার বর্তমান সংসদ-সদস্য। 
রোববার দুপুরে ধানমন্ডিস্থ বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে তাঁর নির্বাচনী এলাকার দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ফরম জমা দেন। 
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সালাম মূর্শেদী এমপি জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা-৪ আসনের উপ-নির্বাচনে আমাকে মনোনয়ন দিয়েছিলেন, এবারও এই আসনে আমাকে মনোনীত করবেন বলে আশা করছি। নির্বাচিত হলে রূপসা, তেরখাদা ও দিঘলিয়াকে দেশের উন্নয়নের একটি মডেল এলাকা হিসেবে রূপ দিতে কাজ করবেন বলে জানান সাবেক এই ফুটবল তারকা। 
মনোনয়ন ফরম জমা দেয়ার সময় তার সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাবু,  উপ প্রচার সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সদস্য কামাল উদ্দিন বাদশা ও মোস্তাফিজৃুর রহমান কালু, মোল্যা ইমদাদুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মালিক সারোয়ার, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় অর্থ উপ-কমিটির সদস্য সেলিম রেজা, তেরখাদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান অহিদ, রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাব্লিউ, মোঃ আলমগীর হোসেন ও মোল্যা আকরাম হোসেন, দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্যা আঃ রউফ, যুগ্ম সাধারণ সম্পাদক মোফিজুর রহমান ঠান্ডু মোল্যা, ইউপি চেয়ারম্যান যথাক্রমে গাজী জাকির হোসেন, মোল্যা ফিরোজ হোসেন, গাজী জিয়াউর রহমান, মোঃ কামাল হোসেন বুলবুল, জাহাঙ্গীর হোসেন, দ্বীন ইসলাম দিনু, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার ও রূপসা উপজেলা যুবলীগ নেতা আবু আহাদ হাফিজ বাবুসহ রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও  সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আজকের ভোরের ডাক পড়ুন এখানে

একসাথে চার সন্তানের মা হলেন সুবর্ণা