আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

সর্বশেষ

আজকের সংবাদ

শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮

যেকোনে মূল্যে ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করতে হবে-মঞ্জু

বিজ্ঞপ্তি : আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের মধ্যদিয়ে জনগণের গণতান্ত্রিক ব্যবস্থা পূনপ্রতিষ্ঠিত হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য নির্বাচন ও আন্দোলন বিএনপির জন্য গুরুত্বপূর্ণ। দেশ থেকে দুর্নীতি, দূঃশাসন, আইনের শাসন প্রতিষ্ঠা, গুম, খুন, রাহাজানী ও দখলের হাত থেকে দেশের মানুষকে বাঁচাতে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় জনগনকে সংগঠিত করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। 
শুক্রবার সন্ধ্যায় নগরীর ৩১ ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আফসার উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু এসব কথা বলেন। 
নজরুল ইসলাম মঞ্জু আরো বলেন, বিএনপিকে নির্বাচনী মাঠ থেকে সরাতে গায়েবী মামলা, গণগ্রেফতার ও ভয়ভীতির মাধ্যমে অপচেষ্টা চালানো হচ্ছে। তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, এই দূর্যোগ মোকাবেলা করে সাহসীকতার সাথে জনগনের পাশে থাকতে হবে। তিনি বলেন, ক্শতায় আসলে আইনের শাসন প্রতিষ্ঠা, জননিরাপত্তা সৃষ্টি, সংখ্যালঘুরা নিরাপদে থাকবে। এছাড়া ব্যাংক বীমা জনগনের টাকা লুট বন্ধ, টেন্ডারবাজী ও সন্ত্রাসী বন্ধ করা হবে। আগামী নির্বাচনে সম্মানিত ভোটারদের ভোট দিলে হবে না ভোট পাহাড়া দিতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল নেতা-কর্মীদের মুক্তি দিতে হবে। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নির্বাচনের সুযোগ দিতে হবে। ফ্যাসিস্ট সরকারকে মোকাবেলা করে ঐক্যফ্রন্টের বিজয়কে সুনিশ্চিত করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। সভায় ৩১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এইচএম আসলামসহ সকল গ্রেফতার নেতা-কর্মীদের নি:শর্ত মুক্তির াবি জানান বক্তারা। 
সভায় বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ও কেসিসির সাবেক মেয়র মনিরুজ্জামান মনি। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফকরুল আলম, আরিফুজ্জামান অপু, রেহানা আক্তার, জালু মিয়া, ইউসুফ হারুন মজনু, নাজির উদ্দীন নান্নু, বদরুল আনাম, তৌহিদুল ইসলাম খোকন, আঃ জব্বার, জাহিদ কামাল টিটু, জিএম রফিকুল হাসান, হাসানুর রশিদ মিরাজ, মাজেদা খাতুন, আবু বক্কার সিদ্দিক, শফিকুল ইসলাম শফি, হুমায়ুন কবির, মঞ্জুর হোসেন মজনু, বাবুল রানা, শহিদুল ইসলাম রিয়াজ, আসাদুজ্জামান আসাদ, নাজমুল হাসান নাসিম, মনিরুল হাসান কিরণ, আমিন আহম্মেদ, মামুন রহমান, সাহাদাত হোসেন, জাহাঙ্গীর হোসেন দুলাল, মোঃ বাবুল, মোঃ হান্নান, আঃ কুদ্দুস, লোকমান হোসেন, মোখলেস, গোলজার, জালাল হোসেন, রবিউল ইসলাম, মোঃ গফুর, মোঃ মন্টু, জাকির হোসেন, আঃ সালাম, কামরুজ্জামান টুকু, ইয়াকুব আলী পাটোয়ারী, নাসির উদ্দীন, মোৎ আসাদ, পারভীন আক্তার, রিয়াজ রহমান, ওলিয়ার রহমান ওলি, শামীম খান, জাকারিয়া লিটন, আলম হাওলাদার প্রমুখ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আজকের ভোরের ডাক পড়ুন এখানে

একসাথে চার সন্তানের মা হলেন সুবর্ণা