নিজস্ব প্রতিবেদক : ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার পূর্ব ঝিলের ডাঙ্গায় ড্রাম ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাইকগাছা আমাদী ইউনিয়নের জায়গীরমহল গ্রামের নজরুল মোল্লা (৪৫) ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকী (৩৫)।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, সকালে মোটরসাইকেলে করে তারা পাইকগাছা থেকে ডাক্তার দেখাতে খুলনায় আসছিলেন। পথে পূর্ব ঝিলের ডাঙ্গায় এলে ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্ত্রী মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে স্বামীও মারা যান।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন