আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

সর্বশেষ

আজকের সংবাদ

সোমবার, ১২ নভেম্বর, ২০১৮

৭ দিন পেছাল ভোট, নির্বাচনের মাঠে জোট

ঢাকা অফিস : বিভিন্ন রাজনৈতিক দলের দাবির পরিপ্রেক্ষিতে আগামী একাদশতম জাতীয় সংসদ নির্বাচন পেছোনোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২৩ ডিসেম্বরের পরিবর্তে একাদশ সংসদ নির্বাচন ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান থেকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা এ ঘোষণা দেন।

তিনি বলেন, বিকল্পধারা, বিএনপিসহ অনেক রাজনৈতিক দল নির্বাচনে আসবে জেনে আমরা স্বস্তিবোধ করছি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, অনেক রাজনৈতিক দল আবেদন করেছে নির্বাচন পেছানোর জন্য। গতকাল অনেক সাংবাদিকেরা আমাকে জিজ্ঞাসা করেছিলেন, নির্বাচন পেছানো হবে কি না। আমরা গতকাল রাতেও কোনো সিদ্ধান্তে আসতে পারিনি। পরে সকালে আমরা সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন পেছানোর।

তিনি বলেন, মনোনয়ন যাচাই-বাছাই এবং প্রত্যাহারের তারিখ আমরা পরে জানিয়ে দেব। এই বিষয়ে এখনো আমরা সিদ্ধান্ত নেইনি।

ইভিএম সম্পর্কে সিইসি বলেন, ইভিএমের অনুকূলে যে আইন ও বিধি হয়েছে তাই নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। ইভিএম দেখুন, পরীক্ষা করুন, ভুল থাকলে আমরা তা সুধরে নিব। কিন্তু পিছিয়ে যাওয়ার সুযোগ নেই।

সিইসি বলেন, এর আগে বিভিন্ন নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয়েছে। সেখানে কোনো প্রশ্ন ওঠেনি। আমরা ইভিএমের মাধ্যমে ভোটাধিকার সুরক্ষা করতে চাই। নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, ইভিএম এ ভোট দিতে ১০০ ভাগ নিশ্চয়তা দেওয়া হবে। যার ভোট সে দিতে পারবে। ইভিএমে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। অনুষ্ঠানে ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম প্রমুখ।

এর আগে গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ২৩ ডিসেম্বর। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর নির্ধারণ করা হয়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আজকের ভোরের ডাক পড়ুন এখানে

একসাথে চার সন্তানের মা হলেন সুবর্ণা