আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

সর্বশেষ

আজকের সংবাদ

সোমবার, ১২ নভেম্বর, ২০১৮

রূপসা হকার্স ইউনিয়নের বার্ষিক সভা

রূপসা প্রতিনিধি :  রূপসা উপজেলা হকার্স ইউনিয়নের বার্ষিক সভা ১২ নভেম্বর সোমবার  সকাল ১০টায় হকার্স ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোঃ মফিজুল ইসলাম। উপজেলা যুব শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা হকার্স ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হকার্স ইউনিয়নের সহ সভাপতি মোতালেব শেখ, কবির শেখ, সহ-সাধারণ সম্পাদক মোঃ এসারাত হাওলাদার, কোষাধ্যক্ষ আলামিন মল্লিক, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন কবিরাজ, দপ্তর সম্পাদক মোঃ জামাল হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন হকার্স ইউনিয়নের সাবেক সভাপতি আমজাদ হোসেন, হকার্স ইউনিয়ন নেতা মোসলেম শিকদার, জলিল মুন্সী, শুকুর ডাকুয়া, হারুন হাওলাদার, স্বপন ফকির, শাহাদাত, নজু মিনা, সেকেন্দার আলী কবিরাজ, সাইফুল বিশ্বাস ও মেহেদী হাসান প্রমুখ। সভা শেষে বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব সাধারণ সদস্যদের মাঝে বুঝিয়ে দেওয়া হয়। প্রধান অতিথি তার বক্তব্যে জাতীয় সংসদ নির্বাচনে পূণরায় নৌকা প্রতীককে বিজয়ী করতে সকলের সহযোগীতা কামনা করেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আজকের ভোরের ডাক পড়ুন এখানে

একসাথে চার সন্তানের মা হলেন সুবর্ণা