আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

সর্বশেষ

আজকের সংবাদ

শনিবার, ১০ নভেম্বর, ২০১৮

রূপসায় ওয়ার্ড আ’লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠনকল্পে সভা

রূপসা প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা ও সুরক্ষা কমিটি গঠন উপলক্ষে রূপসা উপজেলার ৩নং নৈহাটী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে গত ১০ নভেম্বর বিকেল ৪টায় বাগমারাস্থ ওয়ার্ড আ’লীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড কমিটির সভাপতি মো. হারুন সেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন শেখের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল মজিদ ফকির, বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার লিপি, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার দাস, উপজেলা আ’লীগের সদস্য আকতার হোসেন খান, নৈহাটী ইউনিয়ন আ’লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলবুল, আবুল কালাম আজাদ (মিস্টার বাংলাদেশ), সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, আলহাজ্ব শাহজান শেখ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো. মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. কুতুব উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন আ. গফফার শেখ, আ. মান্নান শেখ, ফরিদ শেখ, আবু তাহের, মনিরুজ্জামান সরদার, মো. আমির হোসেন ছোট, ওলিয়ার রহমান মাস্টার, হুমায়ুন কবির শেখ, আলহাজ্ব নাসির উদ্দিন, প্রধান শিক্ষক হায়দার আলী, আবু আহাদ হাফিজ বাবু, হালিম, মো. আশরাফ, বেনজির হোসেন, আঃ জব্বার শেখ, মামুন শেখ, হানিফ শেখ, জাহাঙ্গীর বাবুল, ইশারাত শেখ, হারুন হাওলাদার, হালিম কাজী প্রমুখ। সভা শেষে আসন্ন সংসদ নির্বাচনী সেন্টার কমিটি গঠন করা হয়। আহবায়ক মোস্তফা কামাল, সদস্য সচিব আবু আহাদ হাফিজ বাবু। যুগ্ম আহবায়ক ফরিদ শেখ, আমির হোসেন ছোট। চর রূপসা সেন্টার আহবায়ক আঃ মান্নান শেখ, সদস্য সচিব মনিরুজ্জামান সরদার। সুরক্ষা কমিটি আহবায়ক এস. এম. এ আবু তাহের, সদস্য সচিব মো. মফিজুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো. কুতুব উদ্দিন ও আঃ জব্বার হাওলাদার। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আজকের ভোরের ডাক পড়ুন এখানে

একসাথে চার সন্তানের মা হলেন সুবর্ণা