বাগেরহাট প্রতিনিধি : সামাজিক মাধ্যমসমূহের নানান ইতিবাচক সুফল থাকলেও এর জনপ্রিয়তাকে ব্যবহার করে এক শ্রেণীর সুযোগ সন্ধানী মানুষ সমাজে নানান গুজব তৈরির মাধ্যমে অস্থিরতা সৃষ্টি করছে। এর ফলে কেউ কেউ ব্যক্তিগতভাবে লাভবান হলেও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কানাডিয়ান হাইকমিশনের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর “ক্যাম্পেইন ফর প্রমোটিং পিস এ্যান্ড টলারেন্স” প্রকল্পের মাধ্যমে বাগেরহাট পৌরসভায় সামাজিক প্রচার মাধ্যম দ্বারা ছড়িয়ে পড়া গুজব এবং অসহিষ্ণুতা অপসারণ বিষয়ে সচেতনতা সৃষ্টি করা এবং সামাজিক ঐক্য সৃষ্টি করার লক্ষ্যে সচেতনতা সৃষ্টির কার্যক্রম বাস্তবায়ন করতে যাচ্ছে। সেই কার্যক্রমের অংশ হিসেবে বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসক-এর সম্মেলন কক্ষে প্রকল্পের কার্যক্রম-এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল এবং এডিসি (শিক্ষা ও আইসিটি) এবং এডিএম কামরুল ইসলাম। সভাপতিত্ব করেন রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। প্রকল্পের ধারণাপত্র উপস্থাপন করেন রূপান্তর-এর পরিচালক মিজানুর রহমান পান্না।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন