আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

সর্বশেষ

আজকের সংবাদ

বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮

রূপসায় গ্রাম আদালত অবহিতকরণ প্রশিক্ষণ

রূপসা প্রতিনিধি: উপজেলা পর্যায়ে স্থানীয় সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান সমূহকে গ্রাম আদালত বিষয়ে অবহিত করণ কর্মশালা ১৪ নভেম্বর রূপসা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দীন বাদশা। উপজেলা নির্বাহী অফিসার মো: ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা সুলতানা, ইউএনডিপির প্রতিনিধিশাহাদাৎ হোসাইন, রূপসা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শাহিনুর রহমান। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়েভ ফাউন্ডেশনের জেলা সমন্বয়কারী শফিকুল ইসলাম। ওয়েভ ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী তানজিনা আফরোজের পরিচালনায় বক্তৃতা করেন কৃষি কর্মকর্তা মো: ফরিদুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলারা ইসলাম, ওয়েভ ফাউন্ডেশনের ইউনিয়ন সমন্বয়কারী মিতা দে, ইমরান গোলদার, সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন,খান মিজানুর রহমান, অলিদ শেখ, চিত্ত রঞ্জন সেন, এনজিও প্রতিনিধি আ: মোতালেব রনি, মনিরুল ইসলাম, টিপু সুলতান, শিরিন সুলতানা, আবুল কালাম, কৃষ্ণা সাহা, অমল কুমার মন্ডল, রফিকুল ইসলাম, ইউসুফ আলী, আবু সাইদ, রোকনুজ্জামান, কিশোর কুমার রায়, আজিজুর রহমান প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আজকের ভোরের ডাক পড়ুন এখানে

একসাথে চার সন্তানের মা হলেন সুবর্ণা