আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

সর্বশেষ

আজকের সংবাদ

মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮

রূপসায় ডিবি’র অভিযানে ২ কেজি গাঁজাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক : রূপসা উপজেলার বামনডাঙ্গা এলাকায় খুলনা জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মো. জাহাঙ্গীর মুন্সী (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ১৯ নভেম্বর রাত সাড়ে ১০টায় পুলিশ পরিদর্শক মো. তোফায়েল আহমেদ ও ইন্সঃ মো. কামরুজ্জামান এর নেতৃত্বে পুলিশ এ অভিযান চালায়। 
পুলিশ জানায়, ডিবি পুলিশের জেলা গোয়েন্দা শাখা গোপন সংবাদের ভিত্তিতে রূপসা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। এসময় রূপসা থানাধীন বামনডাংগা বাজারের রাস্তার উপর থেকে ২ কেজি গাঁজাসহ মো. জাহাংগীর মুন্সীকে আটক করে। আটক জাহাঙ্গীর বাগেরহাট জেলার মোল্লাহাট থানার গারফা গ্রামের মৃত খালেক মুন্সির পুত্র। এ ব্যাপারে এসআই (নিঃ) অর্জুন কুমার দাস বাদী হয়ে রূপসা থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৭(ক) ধারায় মামলা দায়ের করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আজকের ভোরের ডাক পড়ুন এখানে

একসাথে চার সন্তানের মা হলেন সুবর্ণা