আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

সর্বশেষ

আজকের সংবাদ

মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮

খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : খুলনা মহানগরীর খালিশপুরে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মো. সায়েম (২০),  রমজান (৩৫) ও নূর-এ আলম (১৮)। তিন শ্রমিকেরই বাড়ি নীলফামারী জেলার উত্তর দেশিবাড়ি গ্রামে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক দিব্যেন্দু সরকার বলেন,  একটি নির্মাণাধীন ভবন থেকে তারা পড়ে গিয়ে মাথায় আঘাত পান। হাসপাতালে আনার আগেই তিন শ্রমিকের মৃত্যু হয়। শ্রমিকরা জানান, ভবনে নির্মাণকাজ চলাকালীন অসর্তকাবশত তিন শ্রমিক নিচে পড়ে যান। গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আজকের ভোরের ডাক পড়ুন এখানে

একসাথে চার সন্তানের মা হলেন সুবর্ণা