রূপসা প্রতিনিধি : রূপসায় রহমত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সেলিম মোল্লাার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক গোলাম হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন নৈহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল।
বিশেষ অতিথি ছিলেন রূপসা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম তোতা, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম, এসএমসির সহ-সভাপতি আকরাম হোসেন মন্টু, রহমত নগর জামে মসজিদের সভাপতি মোসারেফ হোসেন, এসএমসির সদস্য রোমেছা বেগম, শেখ সাগর, হায়দার আলী ও রোজি বেগম, সহকারী শিক্ষক গোলাম মোস্তফা। এসময় গত বছরের ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত কৃতি ছাত্র আবীর মাহামুদ নিসাতকে নগদ অর্থ ও ক্রেষ্ট প্রদান করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন