আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

সর্বশেষ

আজকের সংবাদ

বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮

রূপসায় নবান্ন উৎসব পালিত

রূপসা প্রতিনিধি : বাঙালীর ঐতিহ্যবাহী সংস্কৃতি নবান্ন উৎসব উদযাপন উপলক্ষে ১৫ নভেম্বর সকালে রূপসা উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী, আলোচনা সভা, মেলা, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: ইলিয়াছুর রহমান। সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা সুলতানার সভাপতিত্বে বক্তৃতা করেন কৃষি অফিসার মো: ফরিদুজ্জামান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাহমুদা সুলতানা, হিসাব রক্ষন কর্মকর্তা খান আসাদুজ্জামান, খাদ্য নিয়ন্ত্রক বাদল কুমার বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হোসেন, সহকারী শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, বন কর্মকর্তা মজিবুর রহমান, শিক্ষক তরুন কান্তি পাইক, মারুফ হোসেন, সাংবাদিক খান আ: জব্বার শিবলী, চিত্ত রঞ্জন সেন প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আজকের ভোরের ডাক পড়ুন এখানে

একসাথে চার সন্তানের মা হলেন সুবর্ণা