আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

সর্বশেষ

আজকের সংবাদ

বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮

খুলনায় জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ঐক্যফ্রন্ট খুলনা মহানগর শাখার প্রথম সভা বুধবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। 
সভায় দেশ ও জাতির ঐতিহাসিক প্রয়োজনে গণতন্ত্র পূনরুদ্ধারের আন্দোলন সফল করতে জাতীয় ঐক্যফ্রন্ট সাত দফা দাবি নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট যাত্রা শুরু করেছে। জাতীয় ঐক্যফ্রন্ট একটি অর্থবহ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবির জানিয়ে আসছে। ঐক্যফ্রন্টের জনদাবির পক্ষে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তকে স্বাগত ও জোটের কেন্দ্রীয় নেতাদের অভিনন্দন জানানো হয়। 
সভায় জনগনের ভোটের অধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থা পূনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে সফল করতে দলমত নির্বিশেষে জনগনকে ঐক্যফ্রন্টের পতাকাতলে আসার আহ্বান জানানো হয়। সভা থেকে জাতীয় দাবি বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ দেশের কারাগারে আটক সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। সভা থেকে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। একই সাথে একটি সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের নিয়োগপ্রাপ্ত মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জাতীয় স্বার্থ রক্ষা ও দলমতের উর্দ্ধে থেকে দায়িত্ব পালন করবে সেই দাবি জানানো হয়। সভায় তড়িঘড়ি করে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য দাবি করে বিরোধী দলকে নির্বাচনী কাজ পরিচালনার জন্য পূনঃতফসিল দিয়ে ১ মাস সময় বৃদ্ধির দাবি জানানো হয়। সভায় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়। সভা থেকে নির্বাচনী আইনভঙ্গ করে সরকারী দলের বাদ্যযন্ত্র নিয়ে র‌্যালি, সমাবেশ, ওয়ার্ডে ওয়ার্ডে কর্মীসভার মাধ্যমে মাইক লাগিয়ে বিএনপি নেতা-কর্মীদের ভয়ভীতি ও হুমকি প্রদানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিটার্নিং অফিসারের প্রতি আহ্বান জানানো হয়। সভায় ২০ দলের নেতা-কর্মীদের দমন-নিপীড়ন বন্ধ, গায়েবী মামলা প্রত্যাহার ও আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। সভা থেকে মনোনয়নপত্র জমাদানের পূর্বে সকল কারাবন্দীদের মুক্তির দাবি জানানো হয়। সভায় নির্বাচনী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে খুলনা ভোট ডাকাতির সিটি কর্পোরেশন নির্বাচনে সহায়তা ভোটগ্রহণ কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় রাজনৈতিক দলের নেতার ভূমিকাগ্রহণকারী সদস্যদের নির্বাচনের বাহিরে রেখে সৎ, সাহসী, মেধাবী ও দেশপ্রেমীক কর্মকর্তাদের দায়িত্ব দিয়ে অবাধ, সুষ্ঠু ও অর্থবহ নির্বাচনের দাবি জানানো হয়। সভায় জনগনকে নির্বাচনে ভোট চুরি না করতে পারে সে জন্য জনগনকে জাতীয় ঐক্যফ্রন্টের সাথে থেকে সহায়তা করার আহ্বান জানানো হয়। সভা থেকে জাতীয় ঐক্যফ্রন্টের সকল কর্মসূচি সফলের জন্য সকল স্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। 
সভায় অন্যান্যের জাতীয় ঐক্যফ্রন্ট খুলনা মহানগরের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের খুলনার সভাপতি এ্যাড. আ ফ ম মহসীন, জেএসডি খুলনার সভাপতি মোঃ লোকমান হাকিম, মোঃ মাহতাব উদ্দীন, ড. জাকির হোসেন, অধ্যাপক শফিকুল আলম মুন্সী, জেএডির সাধারণ সম্পাদক শেখ আব্দুল খালেক, ২০ দলীয় জোটের নেতাদের মধ্যে এড. লতিফুর রহমান লাবু, গোলাম কিবরিয়া, মোস্তফা কামাল, আকতার জাহান রুকু, সিরাজুদ্দিন সেন্টু, মাওলানা নাসির উদ্দিন, হাফেজ শফিকুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র মনিরুজ্জামান মনি, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, সেকেন্দার জাফরউল্লাহ খান সাচ্চু, সিরাজুল ইসলাম, শাহজালাল বাবলু, রেহানা ঈসা, স ম আঃ রহমান, শেখ ইকবাল হোসেন, ফকরুল আলম, আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দীপু, মহিবুজ্জামান কচি, ইকবাল হোসেন খোকন, ইউসুফ হারুন মজনু, মাসুদ পারভেজ বাবু, এ্যাড. তৌহিদুর রহমান তুষার, একরামুল কবির মিল্টন, শামসুজ্জামান চঞ্চল, নাজির উদ্দিন নান্নু, আশফাকুর রহমান কাকন, শমসের আলী মিন্টু, হাফিজুর রহমান মনি ও সাইফুল ইসলাম প্রমুখ।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আজকের ভোরের ডাক পড়ুন এখানে

একসাথে চার সন্তানের মা হলেন সুবর্ণা