আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

সর্বশেষ

আজকের সংবাদ

মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮

গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে দাকোপে মহিলা সমাবেশ

তথ্যবিবরণী : খুলনা জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার দাকোপ উপজেলার চালনা কেসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় এই মহিলা সমাবেশের আয়োজন করা হয়। 
মহিলা সমাবেশে স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশনসহ মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং শেখ হাসিনা বিশেষ ১০টি উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। 
সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার  ম. জাভেদ ইকবাল। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ মেহেদী হাসান, দাপোক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা এবং ফিডিং প্রজেক্টের ফিল্ড মনিটর অফিসার শিরিনা খাতুন।
উল্লেখ্য, খুলনা জেলা তথ্য অফিস এই প্রকল্পের আওতায় গ্রামঞ্চলে সিনেমা শো এবং সঙ্গীতানুষ্ঠানেরও আয়োজন করছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আজকের ভোরের ডাক পড়ুন এখানে

একসাথে চার সন্তানের মা হলেন সুবর্ণা