আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

সর্বশেষ

আজকের সংবাদ

মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮

রূপসায় ইমারাত গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভা

রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলা ইমারাত গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের এক বিশেষ আলোচনা সভা ২০ নভেম্বর সন্ধ্যায় ইউনিয়নে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ রূপসা উপজেলা সভাপতি মো. মফিজুল ইসলাম। ইউনিয়নের সভাপতি মো. রাজু শেখের সভাপতিত্বে ও উপজেলা যুব শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. হায়দার আলী খানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রূপসা-বাগেরহাট অটো টেম্পু, মাহেন্দ্র ও ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ হানিপ শেখ, উপজেলা ইমরাত গৃহ নির্মাণ  শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. কামরুল শেখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়ন নেতা জাফর আলী খান, তুহিন শেখ, কালাম মিস্ত্রী, আব্দুল করিম, আসকর, একরামুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মামুন শেখ, জাহিদ হাসান, কবির শেখ, সাইফুল ইসলাম, জামাল হুসাইন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলোয়াত করেন শ্রমিক লীগ নেতা ইসহাক শেখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে পূণরায় নৌকা প্রতীককে বিজয়ী করার আহ্ববান জানান। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আজকের ভোরের ডাক পড়ুন এখানে

একসাথে চার সন্তানের মা হলেন সুবর্ণা