নিজস্ব প্রতিবেদক : খালিশপুরে র্যাব-৬ অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ মো. নাসির উদ্দিন (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ১৩ নভেম্বর রাত ১১.২০টায় মুজগুন্নি মোল্লাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নাসির ওই এলাকার মো. আলী হোসেন এর পুত্র।
র্যাব জানায়, র্যাব তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই সমাজে বিশৃংখলা সৃষ্টিকারী, জলদস্যু, অস্ত্র ব্যবসায়ী, ডাকাত, কালোবাজারী, মানব পাচারকারী, মাদক ব্যবসায়ী, জঙ্গী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৬ এর একটি আভিযানিক দল অদ্য ১৩ নভেম্বর খুলনা মহানগরের খুলনা থানাধীন শিববাড়ী এলাকায় অবস্থানকালে আনুমানিক রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারে, খালিশপুর থানাধীন মুজগুন্নি মোল্লাপাড়া রোড এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করছে। এইরুপ সংবাদের ভিত্তিতে র্যাব-৬, খুলনা এর একটি চৌকস আভিযানিক দল মেজর, মো. শামীম সরকার, কোম্পানী কমান্ডার, এবং সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল কবীর তরফদার স্কোয়াড কমান্ডার (সিপিসি-স্পেশাল কোম্পানী) র্যাব-৬, খুলনা এর নেতৃত্বে অনুমান রাত ১১.২০ টায় উক্ত স্থানে অভিযান ২৫০ গ্রাম গাঁজাসহ নাসির উদ্দিনকে আটক করে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন