আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

সর্বশেষ

আজকের সংবাদ

শনিবার, ১০ নভেম্বর, ২০১৮

রাজধানীতে আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষ : পিকআপচাপায় নিহত ২

ঢাকা অফিস : রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পিকআপ থেকে নামতে গিয়ে চাপা পড়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। আজ ১০ নভেম্বর সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোহাম্মদপুর নবীনগর হাউজিং এলাকার রুহুল আমীনের ছেলে সুজন (১৮)। অপরজনের নাম আরিফ (১৫)।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, সকালে মোহাম্মদপুর এলাকায় আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংর্ষের সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ওইখান থেকে একটি পিকআপ পালিয়ে যাওয়ার সময় সুজন ও আরিফকে চাপা দেয়। পরে সুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরিফকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আজকের ভোরের ডাক পড়ুন এখানে

একসাথে চার সন্তানের মা হলেন সুবর্ণা